Blog

বানী বন্দনা

হে মা বিদ্যাবতী সরস্বতীজন্ম থেকে ডাকি নিরবধিকবিতা করি মুখের কথায়লিখতে ভুলি খাতার পাতায়শিক্ষা জ্ঞান কখনো দাওনিঅহরহ শুনি বীনার ধ্বনিহাতে নিয়ে কলম তুলিদোয়াতে শুকায় কালিহে মা জ্ঞানদাত্রী বরদেসদা ভজি তব পদেবিনীত কর জোড় করিসারাটি জীবন ধরিএকটু বিদ্যা দাও মোরেঅধম তরে যেতে পারেমূর্খ কালিদাসে পন্ডিত মানেএ গল্প সারা জগত জানেআমায় বন্দী করেছ মায়ায়তাকিয়ে তব করুনার আশায়বীণার সুরে হয়েছ মগ্নমন আমার হয়েছে ভগ্নকরুন সুর সেতারের তারেহৃদয়ের তার ছিঁড়তে পারেজ্ঞানের চাবি দাও খুলে হে বিদ্যাদায়িণীকরুন বীনা সরিয়ে রাখ হে মা বীনাপাণী।।

Blog

ভাবের ঘোরে

=ভাবের ঘোরে= অনেক ভাবনা অনেক কবিতা হবে সারাদিন সারারাত একদিন পারিনি একটিও কবিতা লিখতে ক্লান্ত অবশ মন ভাবনায় ভরা ছিল সেদিন একটি ভাবনা হারিয়ে যায় অসংখ্য ভাবনার ভীড়ে প্রতিদিন ভ্রমর এসে ফিরে গেছে একটিও ফুল ফোটেনি বাগানে সেদিন অন্তত একটা কি কবিতা হবেনা কোনোদিন অনেক স্বপ্নতো স্বপ্নের ভীড়ে হারিয়ে যায় চিরদিন একসঙ্গে কেন এত ভাবনা কেন এত স্বপ্ন ভাবাচ্ছে প্রতিদিন পারছি না ভীড়ে একজনকে চিনে নিতে যে কোনোদিন।।

Blog

আকাশে তাকিয়ে থাকি

=আকাশে তাকিয়ে থাকি=অন্তর মম বিকশিত করো এ নহে মোর প্রার্থনাবিষমাখা হৃদয়ে সুধা ঢাল শেষ হোক এই জীবন যন্ত্রণাবুকের পাঁজর ভেঙ্গেছে ভেঙ্গে গেছে মন চাই না ধন দৌলত শুধু চাই মাতৃ মুক্তি পন এ ধরা কলুষিত ধরিত্রী লাঞ্ছিত মায়ের অপমানসইতে না পারি লজ্জায় মরি কবে হবে এর অবসানহৈচৈ উল্লাস বেপরোয়া আবেগ মা কাঁদে অঝোর ঝরেবছর যায় কাল যায় যুগ যায় মানুষের বিবেক খুললো নারেপশ্চিম আকাশ লাল হয়েছে দিনের শেষে আঁধার হতে বাকিশীতল সূর্য উঠবে কাল তাইতো আকাশের দিকে তাকিয়ে থাকি।

Blog

গরমিল

মেলেনা কবিতার ছন্দ মনে শুধু শব্দদ্বন্দ্ব শেষ শব্দ মেলাতে গিয়ে হাতে অভিধান নিয়ে চোখ দিয়ে দেখি কলম দিয়ে লিখি যা লিখেছি সব ভুল নাই কিনারা নাই কুল মনে মনে ভাবি হবোনা আর কবি মনে হঠাৎ উঠলো ভেসে কখন তিনি দাঁড়িয়েছেন এসে বলেন লেখ তুমি শান্তি মনে আমি আছি তোমার সনে সম্মুখে আমি কারে দেখি বিশ্বকবির ছবি একি কলম বলে ধর আবার পংক্তি লেখ বার বার যা খুশী মনে আসে তোমার দুঃখে আকাশ হাসে যা লিখি হচ্ছে অমিল মেলাতে লিখি গরমিল হাসি কান্না অনাবিল শেষে হবে অন্ত্যমিল ।।

Blog

অন্ত্যমিল

অসংখ্য নক্ষত্র আকাশে বারুদে আগুন ফুলকি বাতাসে নেভে প্রদীপ তেলহীন সলতে মুখ ফোটা কথা কেউ পায়নি শুনতে অচেনা দিনরাত কোনোদিন আসেনি মরুতে প্রেম ছিল কেউতো বলেনি অভিন্ন হৃদয় একটা নিয়ে গেল চিল সাগরের তীরে ছিল বিরহের অন্ত্যমিল।