Blog

কবি ও শিল্পী

= কবি ও শিল্পী=কবিতা লিখলে ছবি আঁকলে সবাই কি কবি শিল্পী হয়কবি ছবি কাগজে আঁকলে তারে কি শিল্প কয়ছবি কবি দুটি পথে যারা চিরকাল যাচ্ছে হেঁটেশ্রমের মূল্য পাচ্ছে কি লাল কালো মসি ঘেঁটেআবেগ যখন কলম ধরে যা খুশী সে লিখতে পারেতুলি হাতে ছবি আঁকে শিল্পী কারো অন্তরেমনে যদি দাগ না কাটে তবে কি হবে ছবিমানুষের মন যে বোঝে সেই হতে পারে প্রকৃত কবিভাবনা যখন উড়ে বেড়ায় মন তখন ধায় বেগেপলকহীন চোখের পাতা নিদ্রাহীন রাত জাগেঅনাদি অনন্ত নীলে দোয়াত কালি যোজন দূরকাগজ কেঁদে মরে ছন্দ পতন কাটে তাল কাটে সুরআকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে ধ্রুব তারাচাঁদের চোখের জল মুছবে কে কবি আত্মহারামায়ের চোখের অশ্রু কব

Blog

ফুল ও অলি

= ফুল ও অলি=ফুলের সুগন্ধে অলির গুঞ্জন গোপনে মধু আহরণ করেপ্রান আছে মন আছে তবুও কেন ফুল বুঝিতে নাহি পারেপরাগ মিলনে ফুলের সুখ অনুভূতি গাছের অন্তরেসংসারের জ্বালা যন্ত্রণা গাছ আর সহিতে নাহি পারেখুলে দেওয়া অবগুন্ঠন গাছ কি জানে প্রকৃতির একি খেলাসূর্য গেলে চাঁদ হাসে পাঁপড়ি লুকায় রোজ সন্ধ্যাবেলামিলনমেলা শেষ হলে মধু জমে মৌচাকেঅলিরা দুষ্টু ভারী রানীকে সদা আগলে রাখেপ্রেম বিরহে আমি কাঁদি অকুলে ভাসিয়েছি তরীকি প্রেম কি বিরহ এই সংসারে বুঝিতে নাহি পারি।।

Blog

প্রিয় বন্ধু

=প্রিয় বন্ধু=আমার বন্ধু বড় জেদী কথায় কথায় রাগ করেরাগের কি ধরন বুঝিনা কারন ভাবায় অহরহ অভিমানপ্রশ্ন করি মনকে কি হতে পারেমুখে কুলুপ দিলে মন কি বন্দী হতে পারেজেদ আমারও কম না জীবন থাকতে আর কথা নয়কেন জানিনা আমার বন্ধু হঠাৎমুখের তালা দিল খুলেঅভিমান ভুলে হৃদয় খুলে মন খুলেহেসে কথা বলে সময়ের ব্যবধানেআমার জানা নেই প্রকৃত বন্ধু বলে কারেসেরার সেরা বন্ধু আমার বন্ধুর কষ্ট বুঝতে পারে।।

Blog

বানী বন্দনা

হে মা বিদ্যাবতী সরস্বতীজন্ম থেকে ডাকি নিরবধিকবিতা করি মুখের কথায়লিখতে ভুলি খাতার পাতায়শিক্ষা জ্ঞান কখনো দাওনিঅহরহ শুনি বীনার ধ্বনিহাতে নিয়ে কলম তুলিদোয়াতে শুকায় কালিহে মা জ্ঞানদাত্রী বরদেসদা ভজি তব পদেবিনীত কর জোড় করিসারাটি জীবন ধরিএকটু বিদ্যা দাও মোরেঅধম তরে যেতে পারেমূর্খ কালিদাসে পন্ডিত মানেএ গল্প সারা জগত জানেআমায় বন্দী করেছ মায়ায়তাকিয়ে তব করুনার আশায়বীণার সুরে হয়েছ মগ্নমন আমার হয়েছে ভগ্নকরুন সুর সেতারের তারেহৃদয়ের তার ছিঁড়তে পারেজ্ঞানের চাবি দাও খুলে হে বিদ্যাদায়িণীকরুন বীনা সরিয়ে রাখ হে মা বীনাপাণী।।

Blog

ভাবের ঘোরে

=ভাবের ঘোরে= অনেক ভাবনা অনেক কবিতা হবে সারাদিন সারারাত একদিন পারিনি একটিও কবিতা লিখতে ক্লান্ত অবশ মন ভাবনায় ভরা ছিল সেদিন একটি ভাবনা হারিয়ে যায় অসংখ্য ভাবনার ভীড়ে প্রতিদিন ভ্রমর এসে ফিরে গেছে একটিও ফুল ফোটেনি বাগানে সেদিন অন্তত একটা কি কবিতা হবেনা কোনোদিন অনেক স্বপ্নতো স্বপ্নের ভীড়ে হারিয়ে যায় চিরদিন একসঙ্গে কেন এত ভাবনা কেন এত স্বপ্ন ভাবাচ্ছে প্রতিদিন পারছি না ভীড়ে একজনকে চিনে নিতে যে কোনোদিন।।