হারিয়ে যাবো কোনদিন=
তলিয়ে যাওয়া শেষ হওয়া হারিয়ে যাওয়া উচ্চতায়
জেতার আগে হার শেষটায় জয় নাকি বিদায়
ভুলে যাওয়া ইচ্ছা মায়ের বুক করে খালি
আমরা কারা কিসের বিবাদ বাঁচার কথা বলি
কীড়া মাকড় তরুমূলে পত্র পুষ্পহীন
অধুরা উন্মাদনা অকালে মলিন
অতি বাড় বেড়োনা ঝড়ে ভেঙ্গে যাবে
স্বর্গ পেতে হলে ঝড় থামাতে হবে
বিধাতার নিয়মে হয় অবোধের বোধ জ্ঞান
এ দিন আর দেখিও না হে ভগবান।।

