অন্যরকম=
রেখে এসেছিলাম শিমুলতলায় শিমুল গাছের তলায়
রোদনভরা বসন্তের কোন এক সন্ধ্যা বেলায়
শিমুল বলেছিল বটতলায় বটের তলে ভালো
শীতল ছায়ায় স্বপ্ন মায়ায় ঠাঠা দুপুরে যখন সূর্য দেয় আলো
যারে রাখি যত্ন করে সে যদি রাতের আঁধারে থাকতে চায়
হৃদয় কুসুম ফুটেও ফুটলো না কোথাও হচ্ছে অন্যায়
আমার চাওয়ার মূল্য কি সে না চাইতেও পারে
বিরোধ কোথাও বাধা নাকি জানবো কেমন করে
একটা সময় উথাল পাথাল ঢেউয়ে সাঁতার কেটেছি
হাত ছাড়িনি তার কভু মরতে মরতে বেঁচেছি
শেষবেলা সাঙ্গ খেলা সুধায় সে কোন জন
জীবনটা অন্যরকম বজ্রকঠিন সে আমার মন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *