এ কেমন দেশ=
কেন আমি বলবো কথা কেউ যদি না শোনে ভাষন
বিপথগামী দেশের মানুষ শিথিল হয়েছে প্রশাসন
বোঝা দায় কে কি চায় চাওয়ার কোথায় শেষ
আমলা ভাষন মারে কানে তুলো মায়ের ভোগে দেশ
জীবন শেষ না সময় শেষ বিচারে কোন জন
বাঁচতে চাইলেও বাঁচতে দেয়না আমার প্রিয় স্বজন
পাঁকাল যত জলের গভীরে কাদা সেলাই করে
একটাও সত্য নাই কোথা একশো মিথ্যার ধারে
জল জঙ্গল ছেড়ে পালায় পশু পাখি দ্যাখে মানুষের দল
আম্পায়ার নিজের হাতে দিচ্ছে তুলে গোলকিপারের হাতে বল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *