আমি তোমায় চিনি =
ভীড়ে কোলাহলে ঘরে বাইরে তুমি আমার চেনা
নজরবন্দি আছি আমি তবু তুমি আমায় চেন না
সোহাগ ভরা তোমার হাতের রান্না জিভে জল আনে
সুখী সংসারে দুটি প্রাণী বিরোধ কোথায় কে জানে
আমি চারা তুলি তুমি রোপন কর তুমি বাঁধ আঁটি আমার বোঝা
তবুও যদি চেননা আমায় গল্প বোঝা খুব সোজা
হাড়ে হাড়ে চিনেছি জানতে পারিনি কি আছে তোমার মনে
চোখে চোখে প্রশ্ন তোমার চোখ কি আমায় চেনে
স্বভাবের অভাব আছে আমার বুঝতে বাকি নেই
সহজ কথা খোলসা করে বলতে বাধা কলঙ্ক ঢাকতেই
চাঁদের কলঙ্ক আছে তবুও সে আমায় চেনে
দুটি হৃদয় জোড়া তবু কেন চেন না বড্ড ব্যাথা মনে।।

