জন্মদিনের শুভেচ্ছা=
আমার জন্মদিন কাউকে বলিনি কখনো কোন যুগে মায়ের উদরে ছিল আমার ভ্রুন
কেবলমাত্র মাই জানে সন্তানের জন্ম তারিখ সন
অন্ধকারে হাতড়ে বেড়াই স্বর্গবাসী মায়ের মন
ভুমিষ্ঠ হওয়ার অপেক্ষায় অনেক সময় কেটে গেছে
কালে কালে রং মেখে মুখোশ পরে ছায়া সং সেজেছে
রঙিন উপহারের ডালি পেয়েছি বছর বছর অনেকবার
মনে রাখিনি কোনোদিন দায় আমার
শুভেচ্ছা জানাবার
এগলি ওগলি পথঘাট পারাবার চারিধার অনবরত পথচলা
অপেক্ষায় থাকি খোলা রাখি আমার ঘরের জানালা
মুখ বাড়ায়নি কেউ ভালোবাসা দিতে বহু বছর পার
তবুও আমি দায়বদ্ধ জন্মদিনে শুভেচ্ছা জানাবার
বোধহয় সময় আসেনি পেতে বড় কোন খবর
নতুন পুরোনোর আলোয় কালো পড়েছে কারো নজর
কারে বলি কি বলি নিরিবিলি শূন্য এ জীবন
ফুল ফোটার আগেই শুকায় আমার শুভ জন্মক্ষন।।

