শেষ কবে
শেষ কবে= হয়তো আমার মৃত্যু হয়েছিল কবে কোনদিন পাঞ্জা লড়তে হয়তো হয়নি সেদিন মৃত্যুকে ভালোবেসে তবুও জন্মের আগের স্মৃতিগুলো ফিরে ফিরে আসে থামবে না হয়তো কোনদিন জীবনযুদ্ধ প্রতিদিন শ্মশানের গনগনে চিতায় ভস্ম হয়ে যাওয়া অতীত গঙ্গায় ভাসায়নি কেউ দোষটা ইতিহাস নাকি পরলৌকিকতার ঘেরাটোপের জাল সৌরবলয়ে একা পৃথিবীর আমি এক প্রানী আগামীকাল কবে চিতাভস্ম ভাসিয়ে নিয়ে যাবে গঙ্গা অপেক্ষায় সাগরের ঢেউ ।
