(ফরাসি সনেট)

যাচ্ছে চলে আঁধারের  দিন গুলি মোর;
বয়ে আনে ঝড়ের করুন অশ্রুজল;
প্রকৃতির নির্মমতা আমি যে পাগল;
কাহিল হচ্ছে দেহ শরীরে নাই জোর।

থামবেনা কি ঝড় আকাশ ঘনঘোর;
মরুভূমি ভালো সেথা নেই অশ্রুজল;
সুখের অসুখ যেন এই কর্মফল;
ভাবের ঘরে বাজ, হবে কি কাল ভোর !

প্রিয়জন খোলো মন আঁধার সরাও,
শতপদ্মে করি পূজা প্রেমটুকু দাও।

দুঃখ হরিতে তাই করি তব স্মরণ,
হৃদয়ে আলো জ্বালো, আঁধার দূর কর;
যন্ত্রণা সইতে নারি, অসহ্য জীবন
সখা কেন থাক দূরে?  হাতখানি ধর।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *