=ভালোবাসার টানে=
কে আগে যাবে সরে, আগে পরে, তুমি না আমি?
আমি আগে যাবো চলে পরে যাবে তুমি।
একটু থেমে সে বলে,- সে আগে পরে আমি।
হৃদয়ে ঝড় উঠেছে কেমনে থামাবে তুমি!
বুকের ভেতর কেমন করে আর বাঁচার ইচ্ছা নেই,
সাথী হারা হবে তুমি সব শেষ এখানেই।
বউর কথা শুনে হার্টের প্রেসার যাচ্ছে বেড়ে ,
কে জানে কত সময় কখন জীবন নেবে কেড়ে;
কে আগে কে পরে দুজনের জীবন কেটে যায়,
মানুষই ফুল দেবে আমাদের আত্মার শান্তি কামনায়।

