=এ কেমন ধারা=
গুন্ডা তৈরী করলো যারা তারাই আনে গুন্ডা দমন আইন
করবো খুন ধরবো খুনী হবে সাধুর ফাইন
আজব দেশের আজব মানুষ আসল চোর সাধু সাজে
ওলোট পালোট এই সংসারে মন বসে না কোনো কাজে
ধরি মাছ না ছুঁই পানি প্রবাদটি সবার আছে জানা
রক্ত চাপ বাড়ছে না আমরা সবাই রাত কানা
মুখে কুলুপ আম জনতার যে যার নিজেরটাই ভাবছে
রাজনীতির অলিন্দে বসে নেতা মন্ত্রী লুটেপুটে খাচ্ছে
কারে বলি কে বা শোনে কিছুই নাই বলার
টাকা মাটি মাটি টাকা মাটি ভর্তি কোষাগার।।

