পোষা বাঘ=
একটা বাঘ পুষেছি,
রোজ খায় মুরগী
মাঝে মধ্যে ছাগল;
দেশময় ঘুরে বেড়ায়,
মানুষ দেখলে লুকিয়ে পড়ে,
সবাই বলে আমি নাকি পাগল ।
মানুষের রক্ত টক ঝাল মিষ্টি
স্বাদ লাগেনি মুখে ,
পোষা বাঘে ভরসা
সবার দিন কাটে সুখে ।
হঠাৎ একদিন খাঁচায় শুয়ে
নখে মুখে রক্তের দাগ,
বধির নয় মুক বটে চেপে যাই,
কার উপর এত রাগ !
পার্টির নেতা গুলিবিদ্ধ,
আমার নামে পুলিশ –
এফ আই আর করে,
বাঘ পোষার অপরাধ দন্ডনীয়,
ধারা লাগু, বিচার হবে,
জনতার দরবারে ।
জনতার রোষ ছড়িয়ে পড়ে
সারা দেশময়,
গদিচ্যুত হলাম আমি,
সব ষড়যন্ত্র ব্যর্থ হলো,
জনতার হলো জয় ।
আদালতের বিচারে
তথ্য প্রমাণ লোপাট
আমিই করেছি;
হুকুম তামিল করেছে সে,
পোষা অবলার আর দোষ কি?
আদালত রায়ে সাজা ঘোষণা,
আমার ফাঁসি হবে,
বাঘের সাজা যাবজ্জীবন
খাঁচায় বন্দী রবে।
ফাঁসির আগে প্রভুভক্ত বাঘ
খন্ডবিখন্ড করে প্রভুর দেহ,
জহ্লাদে ছিঁড়ে খায়,
বোবার মনের কথা
বুঝলো না কেহ।।

