Blog

তৃপ্তি মিত্রের জন্ম শতবর্ষ

।। প্রয়াত তৃপ্তি মিত্রের জন্ম শতবর্ষে শ্রদ্ধা নিবেদন।।সুধাংশু রাউৎবছর বছর একশো বছর। জীবিত অবস্থায় সেঞ্চুরি পার করে ক'জন?  মহামানব বা মহামানবীরা একশো বছরের অনেক আগেই পৃথিবীর সব মায়া কাটিয়ে স্বর্গারোহন করেন। জন্ম শতবর্ষে এমন একজনকে স্মরন করবো সেই মহামানবী তৃপ্তি মিত্র।নাট্য জগতে পদ্মশ্রী পাওয়ার সময়টা সম্ভবত ১৯৭১ সাল। ১৯৭২ এ গ্রাম থেকে শহরে প্রথম কলকাতায় পা রেখেছি বয়স মাত্র পঁচিশ। রেডিও তে নাটক শোনা ও লেখায় পটু বলবো না আগ্রহের সীমা পরিসীমা ছিল না। নাট্যকার হতেই হবে তা আবার বেতার নাটকে। রঙ্গমঞ্চের নাটকের সঙ্গে বেতার নাটকের তফাৎটা ছিল কান আর চোখ। বেতার নাটকের আর এ

Blog

ভালোবাসার টানে

=ভালোবাসার টানে=কে আগে যাবে সরে, আগে পরে, তুমি না আমি?আমি আগে যাবো চলে পরে যাবে তুমি। একটু থেমে সে বলে,- সে আগে পরে আমি।হৃদয়ে ঝড় উঠেছে কেমনে থামাবে তুমি!বুকের ভেতর কেমন করে আর বাঁচার ইচ্ছা নেই,সাথী হারা হবে তুমি সব শেষ এখানেই।বউর কথা শুনে হার্টের প্রেসার যাচ্ছে বেড়ে ,কে জানে কত সময় কখন জীবন নেবে কেড়ে;কে আগে কে পরে দুজনের জীবন কেটে যায়,মানুষই ফুল দেবে আমাদের আত্মার শান্তি কামনায়।

Blog

আঁধারের দিনগুলি(ফরাসি সনেট)

(ফরাসি সনেট) যাচ্ছে চলে আঁধারের  দিন গুলি মোর;বয়ে আনে ঝড়ের করুন অশ্রুজল;প্রকৃতির নির্মমতা আমি যে পাগল;কাহিল হচ্ছে দেহ শরীরে নাই জোর। থামবেনা কি ঝড় আকাশ ঘনঘোর;মরুভূমি ভালো সেথা নেই অশ্রুজল;সুখের অসুখ যেন এই কর্মফল;ভাবের ঘরে বাজ, হবে কি কাল ভোর ! প্রিয়জন খোলো মন আঁধার সরাও,শতপদ্মে করি পূজা প্রেমটুকু দাও। দুঃখ হরিতে তাই করি তব স্মরণ,হৃদয়ে আলো জ্বালো, আঁধার দূর কর;যন্ত্রণা সইতে নারি, অসহ্য জীবনসখা কেন থাক দূরে?  হাতখানি ধর।।

Blog

এক যে ছিল রাজা

=এক যে ছিল রাজা=এক যে ছিল রাজা,মুখ বন্ধ বসতো সভায়রাজ্যের যত প্রজা;ধন্য ধন্য উঠতো রবরাজার গুনগানে,হঠাৎ রাজা বলেন ওঠেপ্রজা নয় এমন কেউ কিআছে এখানে? রাজার কথায় সবাইমাথা নীচু করে,একজন শুধু কাঁদেঅঝোর ঝরে!রাজা বলে কে তুমি,তোমার কি পরিচয়?প্রজা সেজে এসেছ কেনএ রাজ্য কি তোমার নয়? হুজুর মাপ করবেন -আমি একজন কৃষক,এসেছি ভীন দেশ থেকে,দয়া করে যদি প্রজাকরেন ধন্য হব,শস্য শ্যামলা করবোএই দেশটাকে ‌। ক্রুদ্ধ রাজা বলে বার করকলুষিত জাত ধর্ম,মন্ত্রীরে দেয় আদেশ;ধুয়ে মুছে করবো সাফ,অপবিত্র হয়েছে দেশ।

Blog

চেনা বামুনের পৈতা

=চেনা বামুনের পৈতা= চেনা বামুনের পৈতা লাগে না আমি এক অচেনা পৈতা কোথায় পাবো? চুরি না করলে পেট ভরে না, আমি এক চেনা চোর কেমনে অচেনা হ'ব? মন বোঝে না মনের ক্ষুধা, মন চুরিতে অচেনা হয়ে যাই; কারো মন যদি চুরি যায়, মিথ্যে চেনা বলুক সবাই ! কদমতলে প্রেম নিবেদন, প্রেমিকা বলে মন চুরি গেছে; ভয়ে মরি কি যে করি, আমি চেনা বামুন, আমার পৈতা আছে!