=চেনা বামুনের পৈতা=
চেনা বামুনের পৈতা লাগে না
আমি এক অচেনা পৈতা কোথায় পাবো?
চুরি না করলে পেট ভরে না,
আমি এক চেনা চোর কেমনে অচেনা হ’ব?
মন বোঝে না মনের ক্ষুধা,
মন চুরিতে অচেনা হয়ে যাই;
কারো মন যদি চুরি যায়,
মিথ্যে চেনা বলুক সবাই !
কদমতলে প্রেম নিবেদন,
প্রেমিকা বলে মন চুরি গেছে;
ভয়ে মরি কি যে করি, আমি চেনা বামুন,
আমার পৈতা আছে!
