=এক যে ছিল রাজা=
এক যে ছিল রাজা,
মুখ বন্ধ বসতো সভায়
রাজ্যের যপ্রজা;
ধন্য ধন্য উঠতো রব
রাজার গুনগানে,
হঠাৎ রাজা বলেন ওঠে
প্রজা নয় এমন কেউ কি
আছে এখানে?

রাজার কথায় সবাই
মাথা নীচু করে,
একজন শুধু কাঁদে
অঝোর ঝরে!
রাজা বলে কে তুমি,
তোমার কি পরিচয়?
প্রজা সেজে এসেছ কেন
এ রাজ্য কি তোমার নয়?

হুজুর মাপ করবেন –
আমি একজন কৃষক,
এসেছি ভীন দেশ থেকে,
দয়া করে যদি প্রজা
করেন ধন্য হব,
শস্য শ্যামলা করবো
এই দেশটাকে ‌।

ক্রুদ্ধ রাজা বলে বার কর
কলুষিত জাত ধর্ম,
মন্ত্রীরে দেয় আদেশ;
ধুয়ে মুছে করবো সাফ,
অপবিত্র হয়েছে দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *