ডুবিনি যখন=
সুধাংশু রাউৎ=
তরী ডোবেনি যখন শিরায় আনন্দ গাংচিল উড়ে চলে
এমন দিন একবারই আসে সুখের সাগরে যদি কারো দেখা মেলে
দেহ ডোবেনি যখন কি কি বাকী কোথায় অমৃতধারা
স্বপ্ন অনেক সাগর সমান তুফান কাটিয়ে ভেসে যেতে পারা
তোলপাড় জীবন অন্ধ আবেগ তরী ডুবলো যখন সায়রে
যদি পাই বাঁচলে ও বাঁচতে পারি সামান্য খড়কুটো ধরে
কেউ বাঁচেনি কেউ মরেনি সবাই বাঁচার লড়াইতে আছে
জীবন যুদ্ধে কেবল আমি পরাজিত সাহারা খুঁজি মিছে।
