😁ফাজিল নাতি••
°°সুধাংশু রাউৎ ••
😁পড়েছিস ফাঁদে আটকে গেছিস মিথ্যার জালে
রুই কাতলা জাল ছিঁড়ে পালায় তুই চুনোপুঁটির দলে
বাপ রাজা তো তোর কি সিন্ধুতে বিন্দু কেন খুঁজিস
সত্য খুঁজতে ছলনা পাবি তুই কি কিছু বুঝিস
পাগল তুই ছাগলের মত রয়ে গেলি বোকা
যতই চেষ্টা করিস না কেন পাশে কেউ নেই তুই কেবল একা
ওই দেখ যাচ্ছে গাধা মোট পিঠে নিয়ে চলে
মিথ্যা সত্য জানে না সে তাই তারে গাধা বলে
হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল
খেয়েছিস না দেখেছিস মাকাল গাছের মাকাল ফল
তুই তো এদেরই দলে অদল বদল দল ছাড়া
তুই ফাঁদে একা নস এই সংসারটাই মিথ্যার জালে মোড়া।।
———–

