=কি সে বেদনা ?
=সুধাংশু রাউৎ=
আমার মনের খোলা দরজা দিয়ে যদি তুমি এলে,
কিছু না বলে দরজা খোলা রেখে কেন চলে গেলে?
বলার কিছু ছিল যা বলা যেতো না কি কানে কানে?
শোনার আগে না শুনিয়ে বেদনা কেন দিলে প্রানে ?
ফুল ফোটার আগে কুঁড়ি ভেবে সাজি খালি নিয়ে গেলে,
ভোরের আলো ফোটার আগে ফুটতে না দিয়ে কি সুখ তুমি পেলে?
তাকিয়ে থাকি অবাক চোখে ভাবি কারে দিই এই মন,
স্বপ্নে যারে দেখেছি তারেই ভালোবেসেছি সেই মোর প্রিয়জন,
মধু না পেয়ে মধুকর ফিরে যাবে পাঁপড়ি ঝরে গেলে,
আমি অভাগী দুঃখিনী সুখী হব তুমি সুখ পেলে।
