পদদলিত জ্ঞান কুসুম=
সুধাংশু রাউৎ=
ভাবনা যখন ছবি আঁকে তুলি হাতে আঙ্গুল ধরে
দেশ তখন মানুষ হয় আবেগ জাগায় চিত্রকরে
লাল মসি আগুন লাগায় দাউ দাউ পেনের নিবে
জনতা হাত ধরে শক্ত করে কলমে আগুন জ্বালতে হবে
লেলিহান বহ্নিশিখা ছুটে চলে দিক দিগন্তের অন্তরালে
ঢাক গুড়গুড় ঢোল মাতায় বইর পাতায় শারদ এলে
একসঙ্গে অনেক জন একটি পেন ছবি আঁকে কবিতা গল্প লেখে
দেশের জনগণ শক্তি পায় গল্প কবিতা ছবি পড়ে ও দেখে
হঠাৎ ঝড় উঠলো কোথাও দুর্গায় মিলবে মানুষের মুক্তি
তাই পদদলিত অসুরদলনী জ্ঞান কুসুম ভুলুন্ঠিত গণশক্তি।

