শেষ সময়ে বন্ধু খুঁজি
সুধাংশু রাউৎ
এখন অন্যরকম কি রকম জানি না কথা বলি মনে মনে
আনন্দে ভরে ক্ষনিকের তরে কোনো বন্ধু কাছে এলে সে যদি আমার কথা শোনে
যারা আমার কাছে পাশে সারাক্ষণ মনের কথা বলে না
খুব কম নয় বেশী যাদের কাছে সেবা যত্ন মেলে তারা আমার কথা শোনে না
অনেক সুখ স্মৃতি মনে আসে হারায় মনের অসুখ নাকি বয়সের দোষ
পারিনা কাউকে বলতে বন্ধুও আসে না থেকে যায় হয়ে আফশোষ
আর কি চাই কিছু জানিনা কত দেরি আসবে কখন যম
আমি নাকি বোঝা মিছে বন্ধু খোঁজা সংসার বলছে যেতে হবে বৃদ্ধাশ্রম।।
°°°°°°°°°°°°°°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *