Blog

একাকি নির্জনে

🪴 একাকি নির্জনে 🪴একাকি নির্জনে আনমনে আপনমনে নয়খোলা চোখ খোলা মনে দেখি নদী আপনমনে বয়খোলা বায়ু গাছে জলে ছুঁয়ে ছুঁয়ে কানে কানে বলেকাজ নেই বসে আছ একাকি কেন এই নদী কূলেসারাদিন কেটে যায় একাকি সূর্যাস্ত পশ্চিমে দেখতে পাইবাতাস বলছে সবাই ফিরছে ঘরে তোমার কি কোন ঘর নাইবন্ধু আমার কথা দিয়েছিল আসবে সন্ধ্যা নামার আগেবলেছিল আসবে নদীর পাড়ে বসতে তার নাকি খুব ভালো লাগেপাখীদের কলরব মিলিয়ে যাচ্ছে সন্ধ্যা নামছে ধীরেসময় কি হলো না এখনো বন্ধুর কেন সে কথার খেলাপ করেকেমনে বোঝাবো তারে কেন বসে আছি নির্জন নদী কুলেহয়তো বা অপেক্ষায় রোজ কোনদিন এ জীবন যাবে চলেঅপরূপ সান্ধ্য শোভা দেখে মন ভরে বসে আ

Blog

নীলপরী

আকাশে নিলপরী কেউ দেখেছ নাকিদেখিনি আমি তাকে সে দিয়ে গেছে ফাঁকিজোনাকির আলোয় কালোপরী উড়ে যায়শীতের রোদ্দুরে আকাশের কোলে নিলপরী ঘুমায়কেউ যদি দেখে থাক বলবে না কখনোকখন দেখবো তাকে অপেক্ষায় আছি এখনোহঠাৎ উঠলো ঝড় গাছের মাথা দোল খায় আকাশেকালো মেঘের ভেলা থরে থরে নিলাকাশে ভাসেঅপলক চোখে তাকিয়ে থাকি দিগন্তের দিকেবিদ্যুৎ চমকে মুহূর্তে দেখা যায় স্বপ্নের নিলপরীটিকে।🔹🔹🔹🔹🔹

Blog

এই সময় বাংলা

🌿 এই সময় বাংলা🌵 মরতে চাই না তবুও তোমাদের মেরে বিষ খাবো নরকে যদি যেতে হয় তোমাদের সঙ্গে নিয়ে যাবো কলঙ্ক আমায় দিয়েছ তোমরা তোমরাও ভাগীদার আগুন লাগিয়ে ভেবেছ কি কেড়ে নেবে বাঁচার অধিকার দেশ ধর্ম সকলের মানুষ মোরা কেন মার মর জাতির লজ্জা হিন্দু মুসলমান কেন ভাগ কর বড় ধর্ম বিবাদ মিটিয়ে নেওয়া দ্বন্দ্ব মোটেই নয় লড়াই যুদ্ধ মানুষের শত্রু দেশের ক্ষতি হয় শান্তি পেতে হলে মানুষকে আপন করে নাও হিংসা দ্বেষ ভুলে সবাইকে প্রেম প্রীতি দাও -- --------

Blog

এক এক করে দিন শেষ হয়ে যাচ্ছে

"😝 এক এক দিন শেষ হয়ে যাচ্ছে 😝 "এক এক দিন করে শেষ হয়ে যাচ্ছেনাকি নতুন সকাল একদিন বাকী আছেকল্পনার জন্ম বা মৃত্যু উদরে না শ্মশানেভাবতে ভালো না মন্দ সে কথা কে জানেগোলাপটা ঝুঁকে যায় মাটীর দিকে শুকায়নি এখনোমাটি আছে জল নেই কে জানে সে মলিন কেনসে বাঁচে কিভাবে কেউ জানে না তার কি জ্বালাচাঁদ ডোবে সূর্য ওঠে কে বাঁচে কে মরে কার পালাকল্পনা কার নাম কে তার পিতা মাতাবায়ুর কত আয়ু কে তার জন্মদাতাদিন শেষে নিশীথে যেদিকে তাকাই শুধু শূন্যশূন্য যদি আঁধার হয় ভাবনা কেন তার জন্যকল্পনা জঞ্জাল শুধু শূন্য ভরা হতাশাশুরুর শেষ নাই কুহক সে ছলনার আশা ।----------------

Blog

দিনরাত নাই যেখানে

🌵 দিনরাত নাই যেখানে 🌵 যখন ভেসে আসে কোলাহল ঘাড়ের যন্ত্রণাটা আরও বেশী কষ্ট দেয় ঘুমের দেশ পার করে পৌঁছেছি জাগার দেশে ভোর হওয়ার আগে দোয়েলের চীৎকার ঘুম কেড়ে নেয় তবুও গল্প লেখা শেষ হয়নি লেখনীতে অনবরত কালিঝরা দিনরাত এক করে কদিন বাঁচবে এই রাত জাগা মানুষেরা রাতের কোলাহল দিনে পাখীর কলরব থামবে না নাকি কোনদিন ঘাড়ের ব্যাথাটা কমিয়ে ক্লান্তি কি চোখে আসবে না কোনদিন ছমাস দিন আর ছমাস রাত যেখানে অথবা শুধু রাত যেখানে মন যেতে চায় সেখানে অলেখা ইতিহাসের গল্প শেষ করিবার তরে জীবন সায়াহ্নে যেতে কি হবে উত্তর মেরু দেশে পৃথিবীর ওপারে -