গাঁটছড়া=
ওরে ভোলা আমার শালা
কেন এত মন ভোলা
জামা পরেছিস কেমন
বুকের দুটো বোতাম খোলা
মেয়েদের মতন চেহারা যেমন
পাছার ওজন কত
সেলাই তে ফেল মেরেছে
গ্রাম শহরের দরজী যত
তুই নিজেকে তাকিয়ে দেখ মটু
দেখতে কি পাসনা -ব্যাটা অন্ধ
বাঁ পায়ের চটি ডান পায়ে ডানটা বাঁয়ে
আমার কপাল মন্দ
চোখ কপালে উঠাস যদি
তোরে আমি ছাড়বো না
গোঁফ উঠতে কত বাকি আগুন দেবো
এসব কিছু বুঝবো না
লেংটা পোঁদের বন্ধু তুই
প্রেম প্রীতি অপার
খদ্দের হতিস যদি
আজ নগদ কাল ধার
বোঝা আর বোঝার মানে
আমায় তুই বোঝা
নেড়া করে ঘোল ঢেলে
রাঁচি পাঠাবো সোজা
কথা শুনিস না কেন কান কালা
নাকি দিয়েছিস তালা
নাটক তোর শুনবো না সেরা বন্ধু কবে হবি
বিয়ে না করে তোরে বানাবো শালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *