=শরীর ও আমি=
জীবকুলে জন্ম তোমার
প্রকৃতি তোমার মা
সারা জীবন দাও শুধু কষ্ট
আর মরন যন্ত্রণা
তোমার ব্যাথা তোমার মন জানে
আমি কিছুই জানি না
জীবনটা কি খেলার পুতুল
নাকি শুধুই বেদনা
হৃদয় রেখেছ কোথায় জানতে দাওনি
এ কেমন ছলনা
পা থেকে মাথা প্রতি অঙ্গ,
সব তোমার অধিকার
মনের খোরাক শুধু ব্যাথা,
কষ্ট দুঃখ কার
তুমি কি জান না দুষ্ট বধে
নিজে শত্রু হতে পার
কেন এত কষ্ট দাও
শুধু আমার দোষটাই ধর
থাকতে চাই না তোমার অন্তরে
হতে পার তুমি মহাবীর
বিরহ বিচ্ছেদ চাই জীবন থেকে
টানছে না আমার শরীর।

