=ভবের খেলা=
এই জগতের মাঝখানে
আমরা এখন কোনখানে
আছি সবাই এই দেশে
বন জঙ্গলে ছদ্মবেশে
এই সাবধান সামনে পাহাড়
এক কদম বাহাদুরি বেড়োনা অতি বাড়
বাঁয়ে সমুদ্র ডাঁয়ে জঙ্গল
উপরে দেখ আকাশে ঝুলছে কর্মফল
পেছনে সুনামি লুকিয়ে আছে
গিরিখাদ ডাকছে কাছে
জীবন খেলা খেলছে কপাল
সূর্য উঠবে হবে না সকাল
সূর্য ওঠে সাগরে ডুবে যায়
ঠান্ডা কিরন কেউ কি দেখতে পায়
খোলা আকাশ প্রান্তর শেষে
মন চলে হাওয়ায় ভেসে
ওরে বোকা ওরে অন্ধ
সম্মুখে দরজা বন্ধ
দুদিন পরে অজানা পথে যেতে হবে
আর কি বাকি খেলা ভবে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *