জানি তুমি যাবে চলে
              কারে কিছু না বলে
সেদিন তুমি বলেছিলে ‘না
              আমি বলেছিলাম আশি
কালের কবলে হেরেছি দোঁহে
    জয় পরাজয়ের কথা এখন হলো বাসী।

তোমার কোন দুঃখ নেই
                 নেই কোন আবেগ
আমি ক্ষ্যাপা খুঁজি পরশপাথর তোমাতে
                  তাই তুমি চলে গেলে।

ছুঁই ছুঁই জল শুকায় সাগর
          জোয়ার কি আর আসবে কোনদিন
এক এক করে পাতা ঝরে যায়
                 কবেই বা হবে ঋতুর আগমন।

চাতকের স্বর থেমে যাবে কোনদিন
                  যদি বর্ষা না ফিরে আসে
বেঁচে আছি কি মরেছি জানিনা
                    বাঁচি কার আশে ?

চোখ রেখেছি সাজিয়ে দিক চক্রবালে
     ফুল রেখেছি সাজিয়ে কেমনে ধুই চরন
                             এক কুশি গঙ্গাজলে
যা কিছু ঘটবে মরন বাঁচন সেতো আমার
                      থাকবে তোমার অগোচরে
কেন মরি ভেবে গভীর ভালোবাসা
     অধুরাই থেকে যাবে বেদনার বালুচরে।

এ জীবন অরন্যে রোদন
            ভাসি নয়ন অশ্রুজলে
জানি তুমি যাবে চলে
            আমাদের যাবে ভুলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *