অতীত স্মৃতি
অতীত স্মৃতি।।কেন জানি না যে শুধু অতীত স্মৃতি মনে পড়ে!কখন সে যে হারিয়ে গেল অনেক দূরে কিশোরনগর গড়ে;পাহারা ছিল আকাশ বাতাস দিনে সূর্য রাতে চাঁদ,অটুট ছিল হৃদয়ের বন্ধন ভাঙলো কেন প্রেমের বাঁধ!পোষা পাখিরে পিঞ্জর কি কভু আটকে রাখতে পারে ?জলের তোড়ে প্রেম ধুয়ে যায় সাগর যখন ডাকে তারে ,সেই স্মৃতি স্বপ্ন আনে তুমি অতীত তাতে কি?স্বপ্ন যদি সুখ আনে সেই আনন্দে বেঁচে থাকি।।
