ফিরে যেতে চাই=
ফিরে যেতে চাই কিন্তু ফিরতে পারবো না
চাইলেও চাইতে পারি কিন্তু চাইতে পারবো না
নিজেই জেনে বুঝে চাবি দিয়েছি আমার ছোট্টো ঘরে
চাবি হারানোর অনেক আগে জ্ঞান ফেরার পরে
কাঁধের ব্যাগের হাতলটা ছিঁড়লেও সেলাই না করে
জামার বোতামটা লাগাতে ভুলেছি বারে বারে
এলোমেলো বলটা পায়ে গড়িয়ে পাঠাই গোলের বাইরে
কখনো অবাক চমকে ঘুম ভেঙেছে আর ঘুমাতে পারিনি
ভুলটা শুধরাবো ভেবেছি নিজে কখনো শুধরাইনি
কখন যে পথ ফুরিয়েছে চাইলেও ফিরে যেতে পারবো না
ফিরে যেতে পারলেও আমি আর কখনো ফিরবো না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *