দেখেছি পশ্চিমে সূর্য উঠেনি কোনদিন
দেখিনি সুখের জীবন দেখেছি ক্ষুধা অন্নহীন
চেয়েছি বিচার পেয়েছি অবিচার সুবিচার কখনো পাইনি
চাইনি দুঃখ পাইনি সুখ বিনা বিচারে জেলবন্দী হতে চাইনি
হৃদয় কাঁদে মন ঘর বাঁধে দেহ পড়ে থাকে
দেখেছি জীবন বন্ধ চোখে প্রতিদিনের দিবালোকে
হাটে বাজারে সুখ কিনতে দুঃখ কিনে ভরেছি ব্যাগ
জিততে চেয়ে হেরেছি শুধু তবুও করিনি স্বার্থ ত্যাগ
সত্য পথে চলতে চেয়েছি চলেছি উল্টো পথে
চেয়েছিলাম পরম বন্ধু তারা কেউ নেই আমার সাথে।।
