মরনের পরে=
মৃত্যুর পরে বাঁচার সুখ, খুঁজি ইতিহাসে ;
মরার আগে কেবলি দুখ, সুখ ছিল পরবাসে;
জন্মেছি বহুবার আনন্দ ধামে অশান্ত জীবন ;
জীবনের পাতা পুড়ে ভস্ম শান্তির মরন,
জনম মরন ; স্বপনে সুখ দুস্তর পারাবার;
ভাঙা ঘরে ঘুঘু, যম দোরে জীবন অসার;
আত্মার শান্তিতে প্রার্থনা মৃত্যুর অনিলবরণ;
মহীতে সুখ বিনা দুখ কে করিবে হরন?
স্বপনেই সুখ আত্মা ও শরীরে জীবনের পরিহাস ;
লেখা থাকে অনিলে জীবন পাতায় মানুষের ইতিহাস।।
