মাথা খারাপ=
রোজ মাথার ভেতরটা ধুয়ে সাফ করে রাখি,
তবুও নোংরা থাকে
যখন আমার লেখা পড়ে দেখি;
জ্ঞানী গুনী ফেসবুকে লিখছে,
মানুষের ভুল হয়
একটাও ভুল লেখেনি রবি
তাই কি করেছে বিশ্বজয়?
বিজ্ঞাপনের নানান মিথ্যে –
মাথার উকুন সাফ হয় ;
ক্যালিফস ব্যাক ডেটেড
মাথার ভেতর সাফ হবার নয়;
ঠিকটা তো খুঁজবে মাথা ?
যুক্তি শব্দ নিয়ে;
সবাই ধুচ্ছে মাথা
ভেজাল সাবান দিয়ে;
এক শেয়ালে নীল মেখে বলে ,-
সবাই নীল মেখে নিই;
দশচক্রে ভগবান ভুত
এখন আর উপায় কি ?
ভেজাল বুদ্ধি যখন মাথায় ঢোকে
মাথা নোংরা হয় তত ;
যত মত তত পথ মেনে
আমিও সবার মত।।
