তৃপ্তি মিত্রের জন্ম শতবর্ষ
।। প্রয়াত তৃপ্তি মিত্রের জন্ম শতবর্ষে শ্রদ্ধা নিবেদন।।সুধাংশু রাউৎবছর বছর একশো বছর। জীবিত অবস্থায় সেঞ্চুরি পার করে ক'জন? মহামানব বা মহামানবীরা একশো বছরের অনেক আগেই পৃথিবীর সব মায়া কাটিয়ে স্বর্গারোহন করেন। জন্ম শতবর্ষে এমন একজনকে স্মরন করবো সেই মহামানবী তৃপ্তি মিত্র।নাট্য জগতে পদ্মশ্রী পাওয়ার সময়টা সম্ভবত ১৯৭১ সাল। ১৯৭২ এ গ্রাম থেকে শহরে প্রথম কলকাতায় পা রেখেছি বয়স মাত্র পঁচিশ। রেডিও তে নাটক শোনা ও লেখায় পটু বলবো না আগ্রহের সীমা পরিসীমা ছিল না। নাট্যকার হতেই হবে তা আবার বেতার নাটকে। রঙ্গমঞ্চের নাটকের সঙ্গে বেতার নাটকের তফাৎটা ছিল কান আর চোখ। বেতার নাটকের আর এ
