যখন দেখতে চাই না
তখন দেখা দাও অনায়াসে
চাইলে দেখতে নিরাশ কর
থাক পরবাসে
হতে পারে দেমাক নয়তো বা লজ্জা
কথা হয়নি কোনোদিন
প্রশ্ন করি কে তুমি
দূর্বলে হীন করা কি সমীচীন
দেখা দাও বা না দাও
তবু দেখে যাবো আড়াল থেকে
চোখকে সান্ত্বনা দিয়ে
সেই ছবি অন্তরে দেবো রেখে
অনেক কথা ছিল বলার
তোমায় দেখলে ভুলে যাই
সব কথা হয় বলা
যখন তোমায় না দেখতে পাই
এ কি খেলা খেলছ তুমি
জিতিনি প্রতিদিন
হারার কি ভয়
যখন দেখা দেবে না কোনোদিন।
