পুরীর রথ
গেলাম একবার জগন্নাথধামে দেখবো পুরীর রথ
জগন্নাথ বলরাম সুভদ্রা যাচ্ছেন মাসীর বাড়ী জনারণ্য রাজপথ
রথের চাকা গড়িয়ে চলে ভক্তদের রশির টানে
উন্মাদ জনতার উল্লাস পদপিষ্ট হচ্ছে জনে জনে
মৃত্যু হাতে নিয়ে আকাশ বাতাস কাঁপায় জয় জগন্নাথ ধ্বনি
অন্ধ মানুষের কাতর ধ্বনি জগন্নাথ শুনে ও শোনেননি
লক্ষ মানুষের করুন দৃশ্য হলো লক্ষ ক্যামেরা বন্দি
মানুষ কি বুঝেছে কভু পুরীর জগন্নাথ দর্শন ফন্দি
অনেক কষ্টে পান্ডাকে মোটা গচ্চা দিয়ে
রথের চাকা ছুঁয়ে ফিরলাম জগন্নাথের আশীর্বাদ নিয়ে
আশা ছিল জগন্নাথের জয় নয় আমার জয় হবে কবিতা কলমেই
বছর পাঁচ কেটে গেলেও এখনো কোনো উন্নতি নেই।

