চোখ থাকতে অন্ধ
চোখ থাকতে অন্ধ যারা তাদেরই বিপদ হয়
দিনের আলোয় আঁধার দেখে রাত্রিভ্রমে ভয়
চোখ বন্ধ করে ডাকে ঈশ্বরে অন্ধরে আলো দাও
ঈশ্বর বলে চোখ খুলে নিজে আলো খুঁজে নাও
ভুলটাকে ঠিক ভেবে ঠিকে দেয় জলাঞ্জলী
অন্যায়কে ন্যায় ভেবে মুখে মাখে চুনকালি
পরের ধন করে চুরি নিজের ধন পচায়
কলঙ্ক গায়ে মাখে চোখে দেখা নাহি যায়
ছেঁড়া গামছা সেলাই করে পরে জল গলে না হাতে
চল্লিশে চোখ গেল চলে ঠাকুর পারলো না আলো দিতে।
