না=
সুধাংশু রাউৎ
পিছিয়ে যেতে যেতে তোমার মুখে হ্যাঁ খুঁজি,
না না বলে মুখ বন্ধ করেছ অনায়াসে তা বুঝি,
চোর ডাকাতে ধরার প্রয়াস খন্ডন করেছ না না দিয়ে,
ভয়ে পিছিয়ে দিয়েছ চোর গেছে সর্বস্ব নিয়ে,
কতকাল বন্দী রাখবে তোমার না সর্বস্ব মুখে,
পেছনে বিপদ আছে তারে কে আটকে রাখে,
জীবন যৌবন সব গেল না র জালে জড়িয়ে,
প্রেম নীরবে কাঁদে দু কুল হারিয়ে,
এই কুলে আমি ওই কুলে তুমি মাঝখানে না নদী,
ভালো ছিল পেছোতে পেছোতে কখনো হারিয়ে যেতাম যদি,
হ্যাঁ র সাহস না র ভয় দুয়ের মাঝখানে দাঁড়িয়ে,
দূরত্ব বাড়ে যদি ধরা কি যাবে হাত বাড়িয়ে,
হ্যাঁ র অপেক্ষায় আছি পথ যদি না শেষ হয়,
কখন চোখে নিভবে আলো তাই লাগে ভয়।
