Blog

মিথ্যা

😀 মিথ্যা 😀মুখে কথা যা বলা হয় মনের কথা তা নয়কেমন ধারা এ জগৎ দেখ ভাই রঙ্গমঞ্চের অভিনয়কথার বাজারে কেনা বেচা ভাষণ যখন দেয় নেতাসব প্রানীই বলে কথা সব তাহলে কি মিথ্যা কথাশুধু মিথ্যা  ঘুরে বেড়ায় এ শব্দ তৈরী কারমুখে এক মনে আরেক ভদ্রবেশী জানোয়ারমানুষ বাদে অন্য প্রানী মিথ্যা কথা জানে নাধর্মাবতার যুধিষ্ঠির একবার করেছিলেন ছলনাবুদ্ধিমান মানুষ তাই সত্যের অকাল মরনমানুষই নাটক করে মিথ্যেটাকে করতে বরনআকাশ ও মিথ্যা বলে তার কি কোন আছে মনগগনে গরজে মেঘ তবে হয় না কেন বরিষন।।

Blog

পোড়া কপাল

⛈️ পোড়া কপাল ⛈️শুধু বর্ষা বর্ষা বর্ষাচোখে দেখি ফুল সর্ষাঅশান্ত শ্রাবণ ধারাকালের ধারা বৃষ্টি ধারাআকাশ ফেটে জল ঝরেবন্ধু থাকে নদীর ধারেমোবাইলটা উঠলো বেজেআননোন নাম্বার কে সেযেআয় তাড়াতাড়ি যাই ছুটেদুপুর দুটোয় রসলপুর ঘাটেপরেশদাকে নিয়ে মোটরসাইকেলেইলিশ উঠেছে বন্ধুর জালেকুড়ি মিনিট পরে পৌঁছে দেখিদু কিলো ইলিশ একটা এ কিকেজি পাঁচশো  কাড়াকাড়িব্যাগে ঢোকাই তাড়াতাড়িহাজার টাকা দিই গুনেদেখায় শান্তি বন্ধুর সনেজলে স্থলে চলছে  তুফানবৃষ্টির ঝাপটায় যাচ্ছে জানতিন ক্রোশ ফিরতে হবেঘরে সবাই ইলিশ খাবেযেই রাত নটা হলোবাইক রাস্তায় বিগড়ে গেলগাছের নীচে আশ্রয় নিলামবাইক ফেলে হাঁটা দিল

Blog

ঘূর্ণীঝড় ১৯৯৮

ঘূর্ণিঝড় ১৯৯৮আমার নাম গৌরাঙ্গ গিরি আমার আছে দশ চাকার লরি আমার ড্রাইভারের কসবাগোলা বাড়ী নাম শম্ভু গিরিরোজ যায় সূবর্ণরেখার চরে দাঁতনে সোনাকনিয়া গ্রামবালি আনে লরি ভরে রাতে হোটেলে খায় লরিতে ঘুমায় নদীর ঠান্ডা বাতাস ঝরে না ঘামষোল মে ১৯৯৮ অবাক কান্ড রাত বারোটায়লরী উড়ে চলে আকাশে স্বপ্ন নয় সত্যি শম্ভু মে ডে বলে গাড়ি থেকে লাফায়কয়েক সেকেন্ডে লরী ধপাস করে আছড়ে পড়েশম্ভুও আছাড় খায় ঘোর কাটতে দেখে পড়ে নদীর পাড়েবড় বড় গাছ ভেঙ্গে হয়েছে ফালা ফালা রিকশা উড়ে গেছে উড়েছে দোকানের চালাটর্ণেডোর তান্ডবে কোনভাবে শম্ভু বেঁচে আছেনদীর জল উড়িয়ে নিয়ে চারদিকে বন্যা বয়ে গেছেঘু

Blog

সাগরের ঢেউ বলে

সাগরের ঢেউ বলে তীর পেয়েছিতীর বলে সাগরের ঢেউ পেয়েছিআমি বলি দুজনায় যা চেয়েছিসাগরের কাছে এসে সব পেয়েছি। বার বার ঘুরে ফিরে ঘরের ধারে সেই সাগরতীরে যেতে ইচ্ছে করে। উড়িষ্যার বালেশ্বর জেলায় জলেশ্বর মহকুমায় কুম্ভিরগাদী গ্রামে সূবর্ণরেখার মোহানায় ভুশ্বন্ডেশ্বর বাবার বাসস্থান। কাঁথি থেকে ৬০ কিলোমিটার। ১২ ফুট লম্বা ১৪ ফুট চওড়া কালো পাথরের শিবলিঙ্গ। দীঘা হয়েই যেতে হয়। পথিমধ্যে কিছু ছবি কিছু গান কিছু আনন্দ সবাই বেঁটে নিতে চাই।