=আকাশে তাকিয়ে থাকি=
অন্তর মম বিকশিত করো এ নহে মোর প্রার্থনা
বিষমাখা হৃদয়ে সুধা ঢাল শেষ হোক এই জীবন যন্ত্রণা
বুকের পাঁজর ভেঙ্গেছে ভেঙ্গে গেছে মন
চাই না ধন দৌলত শুধু চাই মাতৃ মুক্তি পন
এ ধরা কলুষিত ধরিত্রী লাঞ্ছিত মায়ের অপমান
সইতে না পারি লজ্জায় মরি কবে হবে এর অবসান
হৈচৈ উল্লাস বেপরোয়া আবেগ মা কাঁদে অঝোর ঝরে
বছর যায় কাল যায় যুগ যায় মানুষের বিবেক খুললো নারে
পশ্চিম আকাশ লাল হয়েছে দিনের শেষে আঁধার হতে বাকি
শীতল সূর্য উঠবে কাল তাইতো আকাশের দিকে তাকিয়ে থাকি।
