= ফুল ও অলি=
ফুলের সুগন্ধে অলির গুঞ্জন গোপনে মধু আহরণ করে
প্রান আছে মন আছে তবুও কেন ফুল বুঝিতে নাহি পারে
পরাগ মিলনে ফুলের সুখ অনুভূতি গাছের অন্তরে
সংসারের জ্বালা যন্ত্রণা গাছ আর সহিতে নাহি পারে
খুলে দেওয়া অবগুন্ঠন গাছ কি জানে প্রকৃতির একি খেলা
সূর্য গেলে চাঁদ হাসে পাঁপড়ি লুকায় রোজ সন্ধ্যাবেলা
মিলনমেলা শেষ হলে মধু জমে মৌচাকে
অলিরা দুষ্টু ভারী রানীকে সদা আগলে রাখে
প্রেম বিরহে আমি কাঁদি অকুলে ভাসিয়েছি তরী
কি প্রেম কি বিরহ এই সংসারে বুঝিতে নাহি পারি।।

