হে মা বিদ্যাবতী সরস্বতী
জন্ম থেকে ডাকি নিরবধি
কবিতা করি মুখের কথায়
লিখতে ভুলি খাতার পাতায়
শিক্ষা জ্ঞান কখনো দাওনি
অহরহ শুনি বীনার ধ্বনি
হাতে নিয়ে কলম তুলি
দোয়াতে শুকায় কালি
হে মা জ্ঞানদাত্রী বরদে
সদা ভজি তব পদে
বিনীত কর জোড় করি
সারাটি জীবন ধরি
একটু বিদ্যা দাও মোরে
অধম তরে যেতে পারে
মূর্খ কালিদাসে পন্ডিত মানে
এ গল্প সারা জগত জানে
আমায় বন্দী করেছ মায়ায়
তাকিয়ে তব করুনার আশায়
বীণার সুরে হয়েছ মগ্ন
মন আমার হয়েছে ভগ্ন
করুন সুর সেতারের তারে
হৃদয়ের তার ছিঁড়তে পারে
জ্ঞানের চাবি দাও খুলে হে বিদ্যাদায়িণী
করুন বীনা সরিয়ে রাখ হে মা বীনাপাণী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *