=ভাবের ঘোরে=

অনেক ভাবনা অনেক কবিতা হবে সারাদিন সারারাত একদিন

পারিনি একটিও কবিতা লিখতে ক্লান্ত অবশ মন ভাবনায় ভরা ছিল সেদিন

একটি ভাবনা হারিয়ে যায় অসংখ্য ভাবনার ভীড়ে প্রতিদিন

ভ্রমর এসে ফিরে গেছে একটিও ফুল ফোটেনি বাগানে সেদিন

অন্তত একটা কি কবিতা হবেনা কোনোদিন

অনেক স্বপ্নতো স্বপ্নের ভীড়ে হারিয়ে যায় চিরদিন

একসঙ্গে কেন এত ভাবনা কেন এত স্বপ্ন ভাবাচ্ছে প্রতিদিন

পারছি না ভীড়ে একজনকে চিনে নিতে যে কোনোদিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *