অমর প্রেম
অমর প্রেম=ছিন্ন তারে সেতার বাজে কে তার খবর রাখেসুরের মূর্ছনা তাল কাটে জীবন যাচ্ছে বেঁকেফুল যদি গন্ধ ছাড়া সুন্দর হতে পারে গন্ধহীন গোলাপ তাই প্রেম পেতে পারেযদি থাকে পুতুলের হাতে বিনা তারে বীণা বাজে মনোবীণায় সুর বাজে রজনীগন্ধা মরে লাজেআমার মনে তুমি বেতার গন্ধহীনা ফুলবিনা আতরে ছেঁড়া মনে নাইবা কানে সোনার দুলঅমর প্রেম ঢেউ তীর ছোঁয় হৃদয়ে হারিয়ে যেতেসাগর বাঁধে তীর তার বুকে ঢেউর ছোঁয়া পেতেরূপ গন্ধ না থাক তোমার হৃদয় মন আছেযদি তুমি হাত ধর চির ঋণী থাকবো তোমার কাছেনষ্ট জীবন ভেবোনা প্রেমকে করোনা দায়িজড় ও জীবের তুলনা আছে শুধু তুমি আমি নেই।।
