অমর প্রেম=
ছিন্ন তারে সেতার বাজে কে তার খবর রাখে
সুরের মূর্ছনা তাল কাটে জীবন যাচ্ছে বেঁকে
ফুল যদি গন্ধ ছাড়া সুন্দর হতে পারে গন্ধহীন গোলাপ তাই প্রেম পেতে পারে
যদি থাকে পুতুলের হাতে বিনা তারে বীণা বাজে 
মনোবীণায় সুর বাজে রজনীগন্ধা মরে লাজে
আমার মনে তুমি বেতার গন্ধহীনা ফুল
বিনা আতরে ছেঁড়া মনে নাইবা কানে সোনার দুল
অমর প্রেম ঢেউ তীর ছোঁয় হৃদয়ে হারিয়ে যেতে
সাগর বাঁধে তীর তার বুকে ঢেউর ছোঁয়া পেতে
রূপ গন্ধ না থাক তোমার হৃদয় মন আছে
যদি তুমি হাত ধর চির ঋণী থাকবো তোমার কাছে
নষ্ট জীবন ভেবোনা প্রেমকে করোনা দায়ি
জড় ও জীবের তুলনা আছে শুধু তুমি আমি নেই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *