সন্দেহবাতিক=
সন্দেহটা কোথায় গিন্নীর সে খুব ভালো জানে
যে যা বলে উপদেশ অক্ষরে অক্ষরে মানে
আমার কথার তেতো স্বাদ পরের কথা মিষ্টি
এই মিষ্টি খেয়ে রুপ পাল্টায় করে অনাসৃষ্টি
আমের বদলে চালতা চাটনি খুবই উপাদেয়
ঢেঁড়সের বদলে বেগুন খেয়ে এ্যসিডে ভোগেনি কেহ
আমার কথা শুনে মুখ বেজার করে থাকে
পরের কথায় ঝাল খেয়ে চোখে অন্ধকার দেখে
ডাক্তার আন ওষুধ আন দিনরাত শুধু অম্বল
ওষুধ খায় শুয়ে থাকে গায়ে দিয়ে কম্বল।।
