Blog

দাদা কেমন আছেন

দাদা কেমন আছেন=দাদা কেমন আছেন ভালো নেইখারাপ কিসে জানতে চাইজানতে চাই নিজের কাছেআমার শরীরটা কি ভালো আছেভাবভঙ্গি এমন দাদা দিদিরমন কেমন কেমন শরীরকেউই যখন ভালো নেইসুস্থ কে কোথায় খুঁজে পাইসুস্থ খুঁজতে যাই ছুটেচলতি মানুষ পথে ঘাটেগ্রাম শহর দেশময়খারাপ ছাড়া কেউ ভালো নয়নিকট দুর যে যেখানেসবাই আছে আপনমনেকেউ বলেনি কখনোআমি কেমন এখনোদিনকাল ভালো নয়বন্ধু ছাড়া বাঁচা দায়সুখের অসুখ হয়েছেঅসুখ বাসা বেঁধেছেবউর হাঁটু কোমরেইআমার মনটা ভালো নেই।।

Blog

কিছুটা বুদ্ধি ধার দিতে পারি

কিছুটা বুদ্ধি ধার দিতে পারি= যেতে যেতে পথে তুই পড়লি কেন দাঁড়িয়ে মাথা থেকে বুদ্ধি কি হঠাৎ গেল পালিয়ে আমার কিছুটা বেশি আছে ধার দিতে পারি আর এক বন্ধুর দেওয়া কিছুটা বুদ্ধি এখনো ধারি শোধ যদি দিতে হয় সুদটাও দিস মন্দ বা ভালো হোক শুধরে নিস এমন বন্ধু কোথাও খুঁজে পাবি নারে তুই বুদ্ধি কোথাও ধার পাবিনা যদি ও হয় মায়ের পেটের ভাই।।

Blog

মনগড়া কবিতা

মনগড়া কবিতা=হাতে গড়া রুটি আর মনগড়া কবিতা পথে যেতে খালি হাতে চাই একটী ছাতা তরকারীর মিষ্টি স্বাদ যদি হয় বউর হাতে রান্না সংসারে সুখ আসে যদি থাকে এক কন্যা নিশিদিন সুখ পেতে রাত যখন নিঝুম তবেই স্বপ্ন এসে লিখতে বসে একান্তে আনে ঘুম কল্পনায় ভেসে যেতে যদি হাতে থাকে কলম খাতা স্বপ্ন সত্যি হয় ভাবনায় গড়ে ওঠে মজবুত এক জীবনের কবিতা।।

Blog

মহাশূন্যে পাড়ি

মহাশূন্যে একটা জগৎ খুঁজে চলেছি জীবনভরসেই জগতের একটি গ্রহে দিতে হবে আমার কবরশেষের লাইনটা আগে এলো যখন যেভাবে মনে আসেবছর বছর সাত দশক খুঁজে চলেছি পৃথিবী আছে আমার পাশেমন চলে পাখনা মেলে মহাশূন্যে সৌরজগত দেবো পাড়িঘরে আগুন পেটে আগুন কাল উনুনে চড়বে না হাঁড়িকল্পজগত কোথাও আছে মন বলছে নিরবধিদিশাহারা নাবিক প্রবর বইছে হাল কুলকিনারা পায় যদিগভীর রাতে জানা গেল আর এক জগতে একটি গ্রহ আছেকাল যদি যেতে পারি খবর দেবো ওখানে পৌঁছে।।

Blog

মায়ামৃগ

সবলা অবলা নারী সংকট দুনিয়ার লক্ষ্মন ছোটে মায়ামৃগ পিছে অনুরোধ সীতার চকিতে উদাহ মৃগ বীর লক্ষ্মন খুঁজিছে বীর বিক্রম লক্ষ্মন পরাজিত সীতার কাছে চরিত্রের দোষ দিয়ে নারী নিজে হলো শেষ নারী পুরুষ সম্পর্ক প্রেম বিরহের সংকটে মোদের দেশ।।