আমরি বাংলা ভাষা=
আমোর গ্রামর নাম বাদলপুর আমোর বয়স পাঁচ নাম কটিয়া
উড়িয়া বাংলা মিশিকি একাকার আমোর বন্ধুর নাম ঝাটিয়া
লেপা কইলা কানার আঁটিয়া ধারর লেচার এ্যামেচার যাতরা হউচি
যিবু নাকি লুচিকি যাতরা শুনতে ঝড়ুয়া মনা যাউচি
অপা কইলা কটিয়া ছুয়া রাতর বিতর মুটে যাইতে হবনি
তোর বাপকু কই দেনে মারব ততে মুটে যাইতে দবনি
মন খারাপ করিকি লুচি গলে ধানকরির তলে
মা রাগিকি কইলা মারিকি ছাল তুলবা হাতর পাই বেলে
রাত দশটা বেলে যেখুন যাতরার সিন পড়িয়ালা
ঘর তালা দেইকি মা বাপ দুজন বাহারি গলা
গাঁ উজাড় হাতর হারকিন লুক মেনে যাউচি দলে দলে
গ্রামবাসী পাড়াপড়শি সবু যাতরা শুনতে টেংরী কাঁপিয়ে চলে
মা খুঁজুচি ছুয়াটা লুচিকি কেইঠি বইসি এতে লুক কাঁড়ি
পাঁচ অংক যাতরা শেষ বাজে শেষ অংকর ঘড়ি
মার মন বাচ্চা খুঁজে যাতরা আসরর মিলেনি কটিয়া বাচ্চা
রাত তিনটিয়া যাতরা শেষ ঘরর তালা খুলিকি মা দেখে ঘর ভিতর শুইচি বাচ্চা
সকালে মনা বলে তুমহর কটিয়া যাতরা দেখচি সারারাত
মা ভাবে চাপা থাউ বাপ শুননে মারি দব কথা শুনিব দিনরাত।।
আমরি বাংলা ভাষা=
আমার গ্রামের নাম বাদলপুর আমার যখন বয়স পাঁচ নাম কটিয়া
উড়িয়া বাংলা মিশে একাকার আমার বন্ধুর নাম ঝাটিয়া
লেপা বলে কানার ঘরের জমিতে এ্যামেচার যাত্রা হবে
যাবি নাকি লুকিয়ে যাত্রা শুনতে ঝড়ুয়া মনা যাবে
অপা বলে ছোট বাচ্চা রাতেবিতে যাওয়া ঠিক নয়
তোর বাবাকে বলে দেবো মারবে তোরে একটুও নাই ভয়
মন খারাপ করে লুকিয়ে গেলাম ধানগোলার তলায়
মা রেগে বলে মেরে ছাল তুলবে হাতে যদি পায়
রাত দশটা ঘড়িতে যখন যাত্রার ঘন্টা বেজে গেল
ঘরে তালা দিয়ে মা বাবা দুজন যাত্রা শুনতে বের হলো
গাঁ উজাড় হাতে হ্যারিকেন সবাই যাচ্ছে দলে দলে
গ্রামবাসী পাড়াপড়শি যাত্রা শুনতে পা চালিয়ে চলে
মা খোঁজে বাচ্চাকে কোথায় বসে এত স্রোতার মাঝে
পঞ্চাঙ্ক যাত্রাপালা শেষ হতে ভোর হয়ে গেছে
মা বাচ্চা খুঁজে না পেয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে আসে
তালা খুলে মা দেখে বাচ্চা ঘরের ভেতর শুয়ে আছে
সকালে মনা বলে কটিয়া যাত্রা দেখেছে সারারাত
মা ভাবে চাপা থাক তার বাবা শুনলে কথা শোনাবে দিনরাত।।

