যেদিকে তাকাই শুধু চোর=
যেদিকে তাকাই শুধু চোর চোরের চোখ কটা
সামনে পিছনে দুই পাশে অসংখ্য চোখের ঘনঘটা
কপালে আছে টেঁকে আছে মনের ও একটা চোখ খুঁজে পাবে
কারো মনে যদি একটি প্রেম থাকে যে কোনদিন চুরি হয়ে যাবে
হৃদয়হরণ মনোহরন এসব চোরের দোষ নয়
দেওয়া নেওয়ার দুজন মানুষ যদি চোর হয়
চুরির মাল গর্তে ঢাল যেন কেউ খুঁজে না পায়
বড় চোর হাগতে বসে লুকিয়ে কলা খায়
চোরের চৌঁষট্টি বিদ্যা সদা বলে কেষ্টা বেটা চোর
এ জগতে যার সব আছে শুধু চোখ নেই সেই মহাচোর।।

