ভাবনার অপমৃত্যু=

জন্ম মৃত্যু সরিয়ে রাখি মনের এক কোনে

জীবনটাকে খুঁজে বেড়াই রেখেছি কোথায় অসাবধানে

এলোমেলো ভাবনা যত ভীড় করে কে জানে কি খোঁজে

এরা কি পারবে খুলতে যার চাবি লুকিয়েছি আমি নিজে

সাবধানে বা অসাবধানে রাখি মনটাতো আমার

কে মাথার দিব্যি দিয়েছে নিতে জীবনের দায়ভার

মিলে জুলে চলতে চেষ্টা করেছি বহুবার

সফলতা পাইনি ভাবনাকে সরিয়ে দিয়েছি বারবার

শরীর মন ভাবনা চিরশত্রু এই তিনজন

এক পয়সাও দাম নেই যার রাখবো কেন এই জীবন

জন্ম মৃত্যু বাক্সবন্দী শুধু চোখে দেখি কানে শুনতে পাই

জীবন কায়া স্বপ্নমায়া বাস্তবে কোন অস্তিত্ব নাই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *