এ কেমন মানুষ=
আমরা সব ছাড়া গরু জমির আলে চরি
বড় ঘাসের ফাঁকে কচি ঘাস খেতে কষ্ট ভারি
মুখ বাড়ালে সবুজ ডগা হাওয়ায় খেলে যায়
মিছিমিছি বদনামের ভাগী গরু ধান খায়
এ দেশের গরুদের জন্য কোন বিচার ব্যবস্থা নাই
গরু দিয়ে চাষ করি দুধ খাই বড্ড লজ্জা পাই
গরুকে ঠাকুর মানি কিসের এত ভয়
মানুষকে গরু বানিয়ে ঠাকুর ঘরে করি নয়ছয়
দেশের মানুষ বড় অসহায় তাদের হাম্বা রব শুনি
মানুষকে গরু করেছ গরুকে মানুষ করতে পারনি।।

