এই শুভ জন্মদিন আসবে চল্লিশ বার
উঠুক ঝড় অন্তরে প্রানে- থামবে, খুলে যাবে দ্বার।
কুঁড়ি মেলবে পাঁপড়ি আবার প্রতিদিন ভোরে
আঁধারে উজ্জ্বল আলো দেবে সুদীপ স্বপ্নের ঘোরে।
সারি সারি উড়ে যাবে বক ডাকবে কোকিল ডালে
গরু ছাগল ছুটবে আনন্দ ধারা সবুজ ধান ক্ষেতের আলে।
কালান্তরে এগার দিন কাল- অন্তর যোগফল শূন্য
সব শুভদিন ছুঁবোনা চল্লিশের যেকটা হয় সুদীপের জন্য।
অশান্ত প্রাণিকুল দাবদাহে জ্বলছে ভেতর অন্তরে বাইরে
যেখানে যাই নাই নাই তপ্ত তরল খাল বিল নদী সাগরে।
যাত্রাপথ শেষ হোক শুরু হোক তুমি থামবে না কোনদিন
শুভেচ্ছা ও ভালোবাসা তোমার জন্য তুলে রাখি কোনদিন হবে না মলিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *