কবি
কবিরে কবি কহে সে নহে কবি
সাধারণে যারে কহে সেই হয় কবি
মানুষের মনের ব্যাথা যে বুঝাতে পারে
সরল ভাষা -ছন্দ -মানে তবেই মানুষ বুঝতে পারে
প্রনাম জানাই তারে আমাদের বিশ্বকবি
শিশু থেকে বৃদ্ধের অন্তরে এঁকেছেন জীবন ছবি
মানুষ একবার পড়ে বুঝেছে সেই কবিদের ভাষা
আধুনিক কবিতা শতবার পড়েও কেউ বুঝেনি সেই ভাষা
হাল কবিদের কবিতায় কবিগন উল্লসিত হয়
না পড়া না বোঝা এই কবিতা মানুষের জন্য নয়
শ্রমিক কৃষক ফোর পাস তাদের জন্য কবিতা লিখবেন
মাটির কবিতা লিখলে তবেই কবির সম্মান পাবেন
বুদ্ধিজীবীর বুদ্ধি বেশী কবিতা পড়ে বলবে ভালো
নাটকবাজি করে করেই নিজেই নিজেদের কবি হলো
লোকে যাদের কবি বলে কবি সেই হয়
কবি যাদের কবি বলে কভু সে কবি নয়।
